০৮:১৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মসজিদে মসজিদে বিশেষ বয়ান-দোয়া

রোহিঙ্গাদের সাহায্যার্থে ২০ লাখ টাকার মিশন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭ | | ১৮০
, টাঙ্গাইল :

নিজ দেশে চরম নির্যাতনের শিকার ও বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমার নাগরিকদের জন্য টাঙ্গাইলের মধুপুরের মসজিদে মসজিদে শুক্রবার জুমআ’র নামাজের পূর্বে বিশেষ বয়ান ও নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়েছে।

এছাড়া ব্যবাসায়ী ও পেশাজীবী সংগঠনের সাথে এক্যবদ্ধ হয়ে মধুপুর ওলামা পরিষদ আশ্রিতদের সাহায্যার্থে ২০ লাখ টাকার সাহায্য পাঠাতে মিশনেও নেমেছে বলে জানা গেছে।

জানা যায়, গত দুইদিন ধরে মসজিদ মাদরাসায় ঘুরে ঘুরে নেতৃবৃন্দ রোহিঙ্গাদের মানবিক বিপর্যয়ের বর্ণনা দিয়ে ২০ লাখ টাকার সহায়তা নিয়ে তাঁদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে গণসহায়তা আহবান জানাচ্ছেন। সাথে বিশেষ মোনাজাতও পরিচালনা করে যাচ্ছেন।

শুক্রবার বাদ জুম্মা মধুপুর বাসস্ট্যান্ড সমজিদ, হাটখোলা সমজিদ, উপজেলা পরিষদ ও বোয়ালী মসজিদসহ প্রায় সব মসজিদে বিশেষ দোয়ায় অসংখ্য মুসুলি­ অংশ নেন। অর্থ সহায়তা দেন প্রায় সবাই।

ব্যাপক সাড়া মিলছে উলে­খ করে আগামী ২/৪ দিনের মধ্যে টার্গেট ফিলাপের আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।

ওলামা পরিষদের সভাপতি মুফতি আনোয়ার হোসেন বলেন, মধুপুর ট্রাক মালিক সমিতি, মিল মালিক সমিতি, শিল্প ও বণিক সমিতিসহ বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ ও ওলামা পরিষদ মিলে মধুপুর থেকে ২০লাখ টাকার সহায়তা তুলে আশ্রয় নেয়া বিপর্যস্ত মিয়ানমার নাগরিকদের দিয়ে আসা হবে।

পরে মধুপুরে ওলামা পরিষদের উদ্যোগে মিয়ানমারে চরম মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি