০৯:২২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গণধর্ষণ ও হত্যায় জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭ | | ১৬৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে গণ ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখা।

বুধবার সকালে কালিহাতী বাস স্ট্যান্ডে এ মানববন্ধন হয়।

বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সভাপতি শহিদুল আলম সিদ্দিকী রাঙ্গার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলমের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মোল­া, কালিহাতী প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুল হাসান, কালিহাতী কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, উপজেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি জহুরুল হক বুলবুল, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মালেক তালুকদার, যুগ্ন সাধারন সম্পাদক সাংবাদিক সোলায়মান খান, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর, সাংস্কৃতিক সম্পাদক আল কামাল হোসাইন রতন, নির্বাহী সদস্য ডাঃ রফিকুল ইসলাম সিদ্দিকী, উপজেলা নাগরিক উদ্যোগের এরিয়া অফিসার ফজিলা আক্তার লিলি, উপজেলা শিল্পী ঐক্যজোটের আহবায়ক সুজন রাজা, কেন্দ্রিয় সাধুসংঘের সভাপতি হরিমোহন পাল, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা, কালিহাতী ফটো জার্নালিষ্ট পরিষদের সভাপতি সাংবাদিক সোহেল রানা, মওলানা ভাষানী স্মৃতি পরিষদ কালিহাতী উপজেলা শাখার সাধারন সম্পাদক ইদ্রিছ আলী, উপজেলা মানবাধিকার কমিশনের যুগ্ন অর্থ সম্পাদক রাসেল আহম্মেদ প্রমুখ।

বক্তারা ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকালিপি প্রদান করেন উপজেলা মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি