০৮:১৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থেমে যানজট

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭ | | ২৪৯
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে শুক্রবার রাত থেকে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

সকালের দিকে যানজট তীব্র আকার ধারন করলেও বেলা বাড়ার সাথে সাথে যানচলাচল স্বাভাবিক হয়। এরপরও মহাসড়কের এলেঙ্গা থেকে চন্দ্রা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অন্তত ২০ কিমি রাস্তাজুড়ে যানজট রয়েছে।

রাতে মহাসড়কের বিভিন্নস্থানে গাড়ী বিকল হয়ে যাওয়া ও গাড়ীর চাপ বেড়ে যাওয়ায় এ যানজটের দেখা দিয়েছে।

ট্রাফিক পুলিশের মির্জাপুর অঞ্চলের পরিদর্শক শাহাদৎ হোসেন সেলিম জানান, শুক্রবার সন্ধ্যা থেকে ঢাকামুখী গাড়ীর চাপ বাড়তে থাকে। এক পর্যায়ে রাতে মহাড়কের রসুলপুর, রাবনা বাইপাস, পাকুল্যা, কদিম ধল্লা এলাকায় বেশ কয়েকটি গাড়ী বিকল হয়ে যায়। এ সময় গাড়ীগুলি সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।

বিকেলের মধ্যে মহাসড়কে পুরোপুরি যান চলাচল স্বাভাবিক হতে পারে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি