০৯:৪২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দীর্ঘ সাড়ে সাত ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযান

ড্রোন- বোমা তৈরীর সরঞ্জামসহ দুই জঙ্গি আটক

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭ | | ১৯৭
, টাঙ্গাইল :
টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভাধীন মসিন্দা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই জঙ্গিকে আটক করেছে র‌্যাব।
প্রায় সাড়ে সাত ঘন্টা অভিযান চালিয়ে সেখান থেকে মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে একটি অত্যাধুনিক ড্রোন যন্ত্র ও বেশ কয়েকটি চাপাটি, অত্যাধুনিক চাইনিজ কুড়াল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌর এলাকার মসিন্দা গ্রামের মরহুম আবুল হোসেন চিশতির দুই ছেলে মাছুম (৩০) ও খোকন (২৫)।
 
এর আগে সোমবার রাত সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িটি র‌্যাব ১২ এর সদস্যরা ঘিরে ফেলে।
 
৫ আগস্ট রাত তিনটার দিকে তাদেরকে র‌্যাব ১২ এর সদস্যরা আটক করে। এসময় ওই বাড়ি থেকে জঙ্গি কাজে ব্যবহৃত একটি অত্যাধুনিক ড্রোন যন্ত্র ও বেশ কয়েকটি চাপাটি, অত্যাধুনিক চাইনিজ কুড়াল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এর আগে রাত আনুমানিক ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাড়িটি ঘিরে ফেলে র‌্যাবের সদস্যরা। এখনো অভিযান চলছে। আটককৃতরা জেএমবি’র সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‌্যাব।
 
র‌্যাব ১২ এর অধিনায়ক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, ৪ আগস্ট বিকেলে কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভার অন্তর্গত মসিন্দা গ্রামের সৈয়দ আবুল হাসান চিশতির বাড়িতে একদল জঙ্গি অবস্থান করেছে। এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আমাদের একটি দল বাসাটি আজ (৪ আগস্ট) সন্ধ্যা থেকে ঘিরে রাখে। পরে আমরা নিশ্চিত হই, ওই বাসায় বাসায় বেশ কয়েকজন জঙ্গী অবস্থান করছে। এর প্রেক্ষিতে ওই বাড়িটিতে অভিযান পরিচালনা করি।
 
৫ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে র‌্যাবের অধিনায়ক সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে তারা জঙ্গী তৎপরতার সাথে জড়িত রয়েছে। আটককৃত দুই ভাইয়ের মধ্যে খোকন কম্পিউটারে খুবই পারদর্শী। তারা অত্যাধুনিক ড্রোন তৈরি করেছে। এই ড্রোনের মাধ্যমে তার বড় ধরণের নাশকতার পরিকল্পনা করেছিল।
 
এখানে আটককৃত দুই জনের তথ্যের ভিত্তিতে ঢাকার মিরপুরে জঙ্গি সন্দেহে অভিযান চলছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।
 
এর আগে ৫ আগস্ট রাত তিনটার দিকে ঢাকা থেকে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। বোমা ডিসপোজাল টিমের সদস্যরা বাড়িটি তল্লাশি করে ও বিস্ফোরক দ্রব্যের অনুসন্ধান করে।
এই অভিযানে র‌্যাব-১২ এর প্রায় একশ’ সদস্য অংশ নেয়। এতে নেতৃত্ব দেন টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ নং কমান্ডার বীনা রানী দাস।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি