০৮:১৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অসুস্থ হয়ে হাসপাতালে বঙ্গবীর কাদের সিদ্দিকী

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৩ সেপ্টেম্বর ২০১৭ | | ২২০২
, টাঙ্গাইল :

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর প্রথমআলো।

আজ শনিবার সন্ধ্যায় ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যান।

দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক জানান, গত বৃহস্পতিবার ঢাকা থেকে টাঙ্গাইল আসার পথে সাভার এলাকায় পৌঁছানোর পর তাঁর জ্বর আসে। একপর্যায়ে তিনি বারইপাড়ায় তাঁর এক রাজনৈতিক কর্মীর বাড়িতে ওঠেন।

পরদিন টাঙ্গাইল এসে নিজ বাসভবনে প্রাথমিক চিকিৎসা নেন। এরপরও অবস্থার উন্নতি না হওয়ায় আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসপাতালে ভর্তি হন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালট্যান্ট তাপস কান্তি ভৌমিক জানান, ‘কাদের সিদ্দিকীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এখনো সব রিপোর্ট আসেনি। তারপরও যতটুকু ধারণা করা যাচ্ছে, মনে হচ্ছে ডেঙ্গু হয়েছে।’ 

রিপোর্ট আসার পর জানা যাবে তিনি কি সমস্যায় ভুগছেন বলেও জানান ডাক্তার।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি