০৮:১৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যানজট সহনীয় রাখতে পারবে পুলিশ-এ্যাডিশনাল আইজি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭ | | ১৫২৬
, টাঙ্গাইল :

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন ও অপারেশন) মো. মোখলেসুর রহমান বলেছেন, যানজট নিরসনে আমরা বিগত কয়েকটি বছর চেষ্টা করে এটাকে সহনীয় পর্যায় রাখতে সক্ষম হয়েছি। এবারও আমরা মানুষের যাতে দুর্ভোগ না হয়, সে ব্যপারে সর্বাত্মক চেষ্টা করবো। জেলা পুলিশ, হাইওয়ে পুলিশসহ অন্যান্য সব ইউনিটকে আমরা রাস্তায় নামিয়ে দিচ্ছি। তারা রাস্তার যানজট সহনশীল রাখতে পারবে বলে আমি মনে করি।

সোমবার দুপুরে টাঙ্গাইলে পুলিশ অফিসার্সদের জন্য মেস এর ভিত্তি প্রস্তর উদ্বোধন, এসপি পার্ক ও গাড়ি বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

রাস্তার পাশে বিভিন্ন দোকান-পাট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, রাস্তার পাশে পশুর হাট, দোকানপাট ও মানুষের চলাচল এগুলো রাস্তা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে বসেছে। এটা আমাদের সামাজিক কালচারের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জরিত আছে। এগুলো রাতারাতি যাওয়াটা যেমন বোকামি, এমনকি রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। কিন্তু আমরা ঈদের আগের সময়ের যানজট নিরসনের জন্য এ হাট-বাজার উঠানোর ব্যবস্থা করছি তা নয়। আমরা প্রতিনিয়ত চাচ্ছি হাইওয়ে থেকে হাট-বাজার গুলো সরে যায়, সেজন্য আমরা বহু জায়গায় পদক্ষেপ নিয়েছি। এছাড়াও হাইওয়ে রাস্তায় যেন ছোট গাড়ি যেমন ভটভটি না উঠতে পারে সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখছি।

এরপর তিনি টাঙ্গাইলের লৌহজং নদীর পাড়ঘেরা এসপি পার্ক পরিদর্শন ও পরে টাঙ্গাইলের বিভিন্ন থানায় গাড়ি উপহার হিসেবে আনুষ্ঠানিকভাবে অফিসার ইনচার্জের হাতে গাড়ির চাবি তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম, টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল বাস-কোচ মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভির হাসান ছোট মনি, টাঙ্গাইল জেলা কমিউনিটি পুলিশের সভাপতি আনিসুর রহমান প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি