০৮:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কমান্ডারের অপসারণ দাবী

টাঙ্গাইলে সহস্রাধিক মুক্তিযোদ্ধার মানববন্ধন

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৭ মে ২০১৬ | | ২৯৭
টাঙ্গাইলে জেলা কমান্ডারের অপসারণ দাবীতে আয়োজিত সহস্রাধিক মুক্তিযোদ্ধার মানববন্ধন এর খন্ডচিত্র। -টাঙ্গাইল২৪.কম।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরসহ অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার জহুরুল হক ডিপটির অপসারণ দাবীতে মানববন্ধন করেছে জেলার ১২টি উপজেলার সহ¯্রাধিক সাধারণ মুক্তিযোদ্ধা।

সোমবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে ঘন্টা ব্যাপি মানবন্ধন কর্মসূচী পালন করে তারা। মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।

জানা যায়, স্বৈরাচারী মনোভাব, মুক্তিযোদ্ধা সংসদের অর্থ আত্মসাত, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের দুইজন ডেপুটি কমান্ডার, সাবেক জেলা কমান্ডার, টাঙ্গাইল সদর, দেলদুয়ার, বাসাইল, কালিহাতী, ঘাটাইল ও ভুঞাপুর উপজেলা কমান্ডারসহ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর খান বীরবিক্রমের ছেলে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সভাপতির নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট কমান্ডের কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটির অপসারণ দাবীতে এ কর্মসূচী পালন করে জেলার সহ¯্রাধিক মুক্তিযোদ্ধা।

মানববন্ধনে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি অংশ নেয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর জেলা ও উপজেলা শাখাসহ মুক্তিযুদ্ধ প্রজন্ম।

মানববন্ধনে বক্তারা অভিযোগ তুলে বলেন, টাঙ্গাইল সদর উপজেলার বায়েজিত আলম, বাবলু, তোফাজ্জলসহ ৯৩জন অমুক্তিযোদ্ধার কাছ থেকে কোটি টাকা গ্রহন করে প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত জাল সার্টিফিকেট বানিয়ে জেলা প্রশাসকের নিকট সম্মানী জন্য জমা দিয়েছিলেন। পরবর্তীতে জেলা প্রশাসক সে তালিকা ফেরৎ পাঠিয়েছেন বলেও তারা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুল কুদ্দুস, আবুল কালাম আজাদ বীর বিক্রম, সাবেক জেলা কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, সহকারী কমান্ডার সোলায়মান মিয়া, আব্দুল কাদের মিয়া, জেলার প্রতিটি উপজেলার কমান্ডার, ডেপুটি কমান্ডারসহ সহ¯্রাধিক সাধারণ মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান খান বিপ্লব, সাধারন সম্পাদক পলাশ আল মাসুদসহ মুক্তিযোদ্ধা সন্তান ও মুক্তিযুদ্ধ প্রজন্ম এর সদস্যরা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি