০৮:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিজ্ঞান ও প্রযুক্তি মেলা বর্জন করলেন আ'লীগের নেতারা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৭ মে ২০১৭ | | ১৭০৫
, টাঙ্গাইল :

কালিহাতীতে আয়োজিত দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা বর্জন করেছেন উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের নেতারা।

শনিবার শুরু হওয়া মেলার আমন্ত্রণ কার্ডে যথাযথ সম্মান না দেয়া ও যোগাযোগ না করার কারণে এ বর্জন বলে জানা গেছে।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা বলেন, উপজেলা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ সকল ইউপি চেয়ারম্যানদের উপস্থিতি বাধ্যতামূলক ছিল। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের কোন নেতা-কর্মী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। কারন তাদেরকে যথাযথ সম্মান দেয়া হয়নি।

কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা জানান, আমাকে অনুষ্ঠানের বিষয়ে আগে থেকে কেউ কোন কিছু জানান নাই। পরে ফোনে আমাকে জানানো হয়েছে। আমি অসুস্থ্য থাকায় যেতে পারি নাই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও মেলার সভাপতি আবু নাসার উদ্দিনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন “এধরনের কোন ঘটনা আমার জানা নাই” বলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, এই রকম একতরফা অনুষ্ঠান কোনদিনই পরিপূর্ণতা পায়না। উপজেলা পর্যায়ের কর্তা ব্যক্তি ও স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে সমন্বয়-পরামর্শ করলে যে কোন অনুষ্ঠানের সার্থকতা থাকে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি