০৮:১৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উঠান বৈঠকে ছানোয়ার হোসেন এমপি

জনগণের আঙিনায় অবিরাম ছুটে চলেছেন প্রধানমন্ত্রী

মাহবুবুর রহমান | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৬ মে ২০১৭ | | ২২৫৬
, টাঙ্গাইল :

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন, “রূপকল্প-২০২১” এর মাধ্যমে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করতে জনগণের আঙিনায় অবিরাম ছুটে চলেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এর মধ্যে দিয়ে দেশ আজ উন্নয়নের মহাসড়কে।

শুক্রবার টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন আওয়ামীলীগের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বিশ্ব নেতৃত্বের কাছেও রোল মডেল বাংলাদেশ। বাংলাদেশকে বিশ্বের অনেক দেশই আজ অনুসরণ করছে। আর এর মূলে রয়েছে বঙ্গবন্ধু কন্যার সুনিপুন নেতৃত্ব। যা আজ সর্বমহলেই প্রশংসিত।

বাঘিল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মাঈন উদ্দিন এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, বাঘিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সোহাগ ও আওয়ামীলীগ নেতা আকরাম হোসেন কিসলুসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে একই দিন সদর উপজেলার কান্দিলা ও রসুলপুরেও আয়োজিত পৃথক দুটি উঠান বৈঠকে অংশ নেন তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি