০৮:৪২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে নিখোঁজের ৫ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৬ এপ্রিল ২০১৭ | | ১৩৮৯
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের পাঁচদিন পর মোহাম্মদ আলী (৫৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার হতেয়া হলুদিয়াচালা এলাকার পানি নিষ্কাশনের একটি পাইপের ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মোহাম্মদ আলী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি কাজীপাড়া বাজারে সারের ব্যবসা করতেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদ আলীকে মোটরসাইকেল করে তার ভাতিজা রফিকুল ইসলাম ও নাতি পনির হোসেন তাদের মির্জাপুর উপজেলার এক আত্মীয় বাড়ি যাওয়ার কথা বলে নিয়ে যায়। রাতে বাড়ি ফিরে না আসায় পরদিন শুক্রবার মোহাম্মদ আলীর ছেলে মোশারফ হোসেন মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন।

পরে গতকাল সকালে মির্জাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা হতেয়া হলুদিয়াচালার একটি সড়কের পানি নিষ্কাশনের ড্রেনের ভেতর থেকে পুলিশ মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, জমি নিয়ে বিরোধের জের ধরেই মোহাম্মদ আলীকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি