১০:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিভিন্ন জনের অভিনন্দন

“মা ও শিশু” বিষয়ক স্কুল বিতর্কে জাতীয় চ্যাম্পিয়ন টাঙ্গাইল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২২ এপ্রিল ২০১৭ | | ১১৩৩৬
, টাঙ্গাইল :

বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠিত “মা ও শিশু” বিষয়ক স্কুল বির্তক প্রতিযোগিতায় টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত প্রতিযোগিতায় নাফিসা তাসনীম ইশরাকের নেতৃত্বে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ ঢাকাকে হারিয়ে দেশের সেরা টিম হিসেবে বিজয়ী হয়। এতে বিতার্কিক দলে প্রথম ও দ্বিতীয় বক্তা ছিল মেহেরুন নেছি অর্থী ও নাফিসা তাবাসসুম নিপুণ।

জানা যায়, ২০১৬ সালের জানুয়ারিতে এ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। দেশসেরা ৪৮টি বিদ্যালয়ের বিতার্কিক দল এতে অংশ নেয়। তিনটি রাউন্ডে এ বিতর্কে জয়ী হওয়ার পর কোয়ার্টার ফাইনালে রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজকে ও সেমিফাইনালে হলিক্রস স্কুল এন্ড কলেজ হারিয়ে চূড়ান্ত পর্বে উত্তীর্ন হয় দলটি।

চূড়ান্ত পর্বে ঢাকার সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়।

এর আগে এই বিতার্কিক দল আদমজী ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ, সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজসহ দেশ সেরা অনেক প্রতিষ্ঠানের বিতার্কিক দলকে হারিয়েছে বলে জানা যায়।

অনুষ্ঠানের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিতার্কিক আবু হেনা মোরশেদ জামান বিজয়ী দলটির ভ‚য়সী প্রসংশা করে জানান, স্কুল বিতর্কে তাঁর দেখা গত নয় বছরের মধ্যে সেরা বিতর্ক টিম হচ্ছে টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়।

জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে শ্রেষ্ঠ বিতার্কিক হওয়ায় বিন্দুবাসিনী সরকারী বালিকা বিদ্যালয় দলটিকে অভিনন্দন জানিয়েছে টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাধারণ সম্পাদক খান আহমেদ শুভ, দৈনিক দেশবাসী পরিবার, বংশাই টেলিভিশন পরিবার ও টাঙ্গাইল২৪.কম পরিবার।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি