০৮:৩২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিশু শাহীনের লেখাপড়ার দায়িত্ব নিলেন উপজেলা চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭ | | ২৩৮০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে পারিবারিক অসচ্ছলতার কারণে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু শ্রমিক শাহিনের (১১) লেখাপড়ার দায়িত্ব নিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদার।

শাহিন উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের চা বিক্রেতা মিনহাজ মিয়ার ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থিতা নিয়ে কচুয়ায় বাজার আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয় জনগণের সঙ্গে ওয়ার্ডের দলীয় কার্যালয়ে মতবিনিময় করছিলেন। এ সময় শিশু শাহিন সবার মাঝে চা-পান তুলে দিচ্ছিল। পরে তিনি শাহিনের বাবাকে ডেকে এনে তার লেখাপড়ার সকল দায়িত্ব নেন।

তাৎক্ষনিক শাহিনের বাবার হাতে বিদ্যালয়ে ভর্তি করাসহ তার খাতা-কলম ও স্কুল পোষাকের জন্য নগদ অর্থ তুলে দেন উপজেলা চেয়ারম্যান।

শিশু শাহীন বলে, অভাবের তাড়নায় ৬ষ্ঠ শ্রেণিতে উঠার কিছুদিন পর লেখাপড়া বন্ধ হয়ে যায়। পরে এক বছর ধরে বাবার দোকানে চা টানার কাজ করছি।

উপজেলা চেয়ারম্যানের সহায়তায় সে আবারও স্কুলে ভর্তি হতে পেরে খুশিতে আত্মহারা হয়ে পড়ে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি