০৮:২৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দুই বিদ্যালয়ে ৫’শ ১৫জনের জিপিএ-৫ লাভ

আরিফ উর রহমান টগর, হেড অব নিউজ | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১১ মে ২০১৬ | | ৬৩
ছবি ঃ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের একাংশের উল্লাস প্রকাশের খন্ডচিত্র। -টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় টাঙ্গাইলের দুই শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচশ ১৫ জন জিপিএ ৫ পেয়েছে।

দুই শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারী উচ্চ বালক বিদ্যালয় ও পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ। এবারের পরীক্ষায় টাঙ্গাইলে ৪২ হাজার ৬’শ ৩০ জন পরীক্ষার্থী ছিল বলে জানা গেছে।


বুধবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে এই দুই বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। এর মধ্যে বিন্দু বাসিনী সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারী ৪’শ ১৭ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩’শ ৬৪জন আর ৫১ জন এ গ্রেডসহ ২ জন পেয়েছে এ মাইনাস।

পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২’শ ৪২ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১’শ ৫১ আর ৯১ জন পেয়েছে এ গ্রেড।

বিন্দু বাসিনী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের ২’শ ৮৫ শিক্ষার্থীর মধ্যে ২’শ ৮২ জন পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২’শ ৬ জন। বিদ্যালয়টির ৩ শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।

টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের জানান, প্রতি বছরের ন্যায় এবারও বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাশের ঐতিহ্য ধরে রেখেছে। ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টায় এই ভালো ফলাফল সম্ভব হয়েছে।

উল্লেখ্য, জেলায় এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থী ছিল ৪২ হাজার ৬’শ ৩০ জন। এর এসএসসি ৩৩ হাজার ৮’শ ৬১, দাখিল ৫ হাজার ২’শ ৫৬ ও কারিগরী ৩ হাজার ৪’শ ৬২ জন। পরীক্ষায় কেন্দ্র ৩৩ ও ভেনু ছিল ৯১টি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি